সেবা মানেই তো নার্সিং

সঠিক নার্সিং হোম সার্ভিস ও বাসায় রোগির যত্ন এবং সেবা পেতে যোগাযোগ করুন আমাদের সাথে। সেবাই আমাদের পরম ধর্ম। যুদ্ধক্ষেত্রে যেমন শত্রুর মোকাবেলায় বিচলিত না হয়ে অটল থাকতে হয় তেমনি করে একজন নার্সের শত্রু হলো রোগীর রোগ।

আর রোগী হলো আপনজন এই আপনজনকে রক্ষা করতে একজন নার্স তার নিজের,  জীবন বাজি পর্যন্ত রাখতে একেবারে ভাবতে সময় নেয় না। তার যোগ্য প্রমাণ হলো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন নার্সিং সেবার মাধ্যমে বিভিন্ন প্রতিকুল পরিবেশ মোকাবেলায় নার্সরা অনেক অবদান রেখেছেন।

তার নিজের পরিবারের কথা ও সে নিজের কথা ভাবার সময় পায়না অথচ তখনও তার নিজের জীবন থেকে একজন রোগীর জীবন অনেক বড় হয়ে যায়।

এটা শুধু দায়িত্ব নয় এটা মনের আত্মতৃপ্তি।

বিশ্বের নার্সদের শ্রদ্ধাজন আধুনিক নার্সিং এর প্রবর্তক “লেডি উইথ দ্যা ল্যাম্প”।

তিনি আমাদের কাছে একজন এতই সম্মানিত যে তার একটা শব্দ পর্যন্ত নার্সদের কাছে ভগবান বাক্য তুল্য।

তার প্রতি বিনম্র শ্রদ্ধা ও সম্মান জানাতে প্রতিবছর বিশ্বজুড়ে বিশ্ব নার্স দিবসটি পালন করা হয়।

বিশ্ব নার্স দিবস হিসেবে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী দেশের যুব সমাজ কে বলেন এ এক মহান পেশা এবং সারা বিশ্বের মানুষকে সেবা করার জন্য অন্য মাধ্যম হলো নার্সিং সেবা।